৬৬৭ টি শূন্যপদে কোলফিল্ড-এ বিভিন্ন ধরনের শূন্যপদে কর্মী নিয়োগের আবেদন চলছে

মহানদী কোলফিল্ডস লিমিটেড (MCL) ৬৬৭ শূন্যপদে কর্মী নিয়োগ, বেতন শুরু ৪৭,৩৩০ টাকা থেকে!

মহানদী কোলফিল্ডস লিমিটেড (MCL)-এর পক্ষ থেকে ৬৬৭টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতের যেকোনো প্রান্তের যোগ্য প্রার্থীরা এখানে অনলাইনে আবেদন জানাতে পারবেন।

নিচে এই নিয়োগ সংক্রান্ত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা এবং আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

পদের নাম ও শূন্যপদ (Post Name & Vacancy)

পদের নাম শূন্যপদ
মাইনিং সির্দার (Mining Sirdar) ৪৪৮ টি
জুনিয়ার ওভারম্যান (Junior Overman) ১৯২ টি
সার্ভেয়ার (Surveyor) ২৪ টি

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

  • জুনিয়ার ওভারম্যান/সির্দার: মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাশ। সাথে মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা বা ডিগ্রি এবং বৈধ DGMS কম্পিটেন্সি সার্টিফিকেট থাকতে হবে।
  • সার্ভেয়ার: ১০+২ পাশ এবং বৈধ সার্ভেয়ার সার্টিফিকেট থাকা আবশ্যক।

বয়সসীমা ও বেতন (Age & Salary)

বয়স: আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে (০৬/০৪/২০২৬ তারিখ অনুযায়ী)। তবে SC/ST প্রার্থীরা ৫ বছর এবং OBC প্রার্থীরা ৩ বছরের বয়সের ছাড় পাবেন।

বেতন: নিয়োগের পর প্রতি মাসে বেতন শুরু হবে ৪৭,৩৩০/- টাকা থেকে ৫১,১০৩/- টাকার মধ্যে (পদ অনুযায়ী আলাদা)।

আবেদন ফি (Application Fee)

  • General/OBC/EWS প্রার্থীদের জন্য: ১১৮০ টাকা
  • SC/ST/মহিলা/বিভাগীয় প্রার্থীদের জন্য: ০ টাকা (বিনামূল্যে)

গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)

• অনলাইন আবেদন শুরু: ১৬ই মার্চ, ২০২৬

• আবেদনের শেষ তারিখ: ৬ই এপ্রিল, ২০২৬

আবেদন পদ্ধতি (How to Apply)

আগ্রহী প্রার্থীদের সরাসরি MCL-এর অফিসিয়াল ওয়েবসাইট www.mahanadicoal.in-এ গিয়ে অনলাইনে ফর্ম ফিলাপ করতে হবে। সঠিক তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করার পর প্রয়োজনীয় নথি ও ছবি আপলোড করে সাবমিট করতে হবে।

প্রয়োজনীয় লিঙ্ক (Important Links)

অফিসিয়াল নোটিশ PDF অনলাইন আবেদন লিঙ্ক